ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। টাইব্রেকারে ৬-৫ গোলে
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল ছবি : সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা। 


দোহায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে গতি ছিল দুই দলের খেলায়। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শট জালের ঠিকানা খুঁজে পায়নি।


বিরতির পরও ছিল একই চিত্র। সুযোগ ছিল, গোল নেই। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি সরাসরি খেলা টাইব্রেকারে নিয়ে যান।

পেনাল্টির শুরুটা ছিল নিখুঁত।


প্রথম পাঁচটি শটেই দুটি দল গোল করল অনায়াসে। এরপরই নাটকীয়তা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটটা পোস্টের বাইরে পাঠিয়ে বসেন। কিন্তু ঠিক পর মুহূর্তেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট ঠেকিয়ে দলকে সমতায় ফেরান।

সাডেন ডেথে শেষ হাসি হাসে পর্তুগিজরাই। পর্তুগালের গোলের বিপরীতে ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট হয় লক্ষ্যভ্রষ্ট। 


এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ ব্যবধানে হারিয়ে দেয় ইতালিকে। আগামী ২৭ নভেম্বর ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। একই দিনে ইতালির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক

ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক