ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বড় জয়ে ঘরে ফেরা উদযাপন বার্সেলোনার

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দুবছরের বেশি সময় পর ঘরের মাঠে ফিরেছে বার্সেলোনা। ফিরেই তুলে নিয়েছে বড় জয়।শনিবার (২২ নভেমর)
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৮ সময়
বড় জয়ে ঘরে ফেরা উদযাপন বার্সেলোনার ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দুবছরের বেশি সময় পর ঘরের মাঠে ফিরেছে বার্সেলোনা। ফিরেই তুলে নিয়েছে বড় জয়।


শনিবার (২২ নভেমর) রাতে ন্যু ক্যাম্পে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৪ গোলে উড়িয়ে আধিপত্য বজায় রেখেছে বার্সা। স্প্যানিয়ার্ড তারকা ফেররান তরেস করেছেন জোড়া গোল।


ক্যাম্প ন্যুতে প্রথমার্ধের শুরুতে বার্সাকে লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের চতুর্থ মিনিটে বিলবাওয়ের জালে মৌসুমের সপ্তম লিগ গোলটি করেন তিনি।


প্রথমার্ধের ৩২ মিনিটে বিলবাওয়ের গোলবার লক্ষ্য করে নেয়া শটে ব্যর্থ হলেও যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।


দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পায় কাতালুনিয়ান ক্লাবটি। ম্যাচের ৪৮ মিনিটে বিলবাওয়ের জালে দলের তৃতীয় গোলটি জড়ান ফেরমিন লোপেজ।


৫৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বিলবাও। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ওহিয়ান সানচেজ। ম্যাচের ৯০ মিনিটে তরেস আরেকটি গোল জড়ান বিলবাওয়ের জালে। ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।


৯১০ দিন পর ফিরে স্পোটিফাই ক্যাম্প ন্যুতে ছিল না প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাবের কোন সমর্থক। নিরাপত্তা বিবেচনায় প্রতিপক্ষ সমর্থকরা ন্যু ক্যাম্পে আসতে পারেনি এমন দিনটিতে।


১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিল শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি