ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

মাঠে ফিরছেন পল পগবা

লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরছেন পল পগবা। প্রায় ২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
মাঠে ফিরছেন পল পগবা ছবি : সংগৃহীত

লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরছেন পল পগবা। প্রায় ২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। পল পগবা সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং-এর কারণে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই মিডফিল্ডারকে। পরে আপিলে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।


নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর, দুই বছরের চুক্তিতে গত জুনে ফ্রান্সের ক্লাব এফসি মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হন পগবা। কিন্তু অ্যাঙ্কেলের চোটের কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। তবে সুস্থ হয়ে ওঠায় প্রথমবার এএস মোনাকোর স্কোয়াডে রাখা হয়েছে পগবাকে। ফ্রেঞ্চ লিগের ম্যাচে শনিবার রেনের বিপক্ষে মাঠে নামবে মোনাকো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি