ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নাপোলিকে হারাল রিয়াল

প্রায় ২৫ গজ দূর থেকে জোরের ওপর শট করলেন ভেদে ভালভারদে। ক্ষিপ্র গতির বলটি নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেতকে
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৭ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৭ সময়
৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে নাপোলিকে হারাল রিয়াল ছবি : সংগৃহীত
প্রায় ২৫ গজ দূর থেকে জোরের ওপর শট করলেন ভেদে ভালভারদে। ক্ষিপ্র গতির বলটি নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেতকে ফাঁকি দিয়ে আঘাত করল ক্রসবারে। ফিরতি বলটি মেরেতের পিঠে লেগে জড়াল জালে। উল্লাসে মাতল রিয়াল মাদ্রিদ।

নেপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে এটি ছিল রিয়ালের জয়সূচক গোল। নেপলসের ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্বাগতিকদের ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল।

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল কার্লো আনচেলত্তির দল। ছয় পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে রিয়াল। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১৯ মিনিটে এগিয়ে যায় নাপোলি। কর্নার থেকে উড়ে আসা বলে নাথানের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান ওস্তিগার্ড।

সমতা টানতে বেশিক্ষণ অপেক্ষা করেনি রিয়াল। ২৭তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের লক্ষ্যভেদে স্বস্তি পায় ইউরোপ সেরা দলটি। এরপর চোখধাঁধানো এক গোলে মাদ্রিদের দলটিকে এগিয়ে নেন জুড বেলিংহাম।

ঘড়ির কাঁটায় ম্যাচের বয়স তখন ৩৪ মিনিট। মধ্যমাঠে বল পান বেলিংহাম। বল পেয়েই এগোতে থাকেন নাপোলির বক্সের দিকে, পেছনে প্রতিপক্ষের দুই ফুটবলার। বক্সের সামনে আরো কয়েকজন।

তাদেরকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান দারুণ ছন্দে থাকা এই ইংলিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচেই গোল করলেন তিনি। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে ৯ ম্যাচে বেলিংহামের গোল আটটি।

তার এমন অনিন্দ্য সুন্দর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৫৪ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের সমতা ফেরান পিতর জিয়েলিন্সকি।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৭৮ মিনিটে ভালভারদের শটে ওই আত্মঘাতী গোলে নেপোলির মাঠ থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরে স্প্যানিশ ক্লাবটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার