ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

শেখ হাসিনা: গণতন্ত্রপন্থি থেকে স্বৈরাচার

শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ১৯৮০-এর দশকে সামরিক শাসনের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৫ সময়
শেখ হাসিনা: গণতন্ত্রপন্থি থেকে স্বৈরাচার ছবি : সংগৃহীত

শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ১৯৮০-এর দশকে সামরিক শাসনের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে তিনি গণতন্ত্রের পক্ষের শক্তিশালী নেতা হিসেবে খ্যাতি পান।


তিনি প্রথমবার ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। পরবর্তী মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং ভিন্নমত দমন সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠে, যা একসময় গণতন্ত্রের জন্য লড়াই করা নেতার ইমেজের সঙ্গে মিল ছিল না।


শেখ হাসিনার দাবি, গত বছরের সরকারবিরোধী আন্দোলনের সময়ের হত্যাকাণ্ড দুঃখজনক, তবে তিনি নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন।


তার বাবা শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে দেশের প্রথম প্রেসিডেন্ট হন। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে তিনি নিহত হন। সে সময় বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জীবন রক্ষা করতে সক্ষম হন।


শেখ হাসিনা এমন এক রাজনৈতিক ব্যক্তি যিনি বিরোধী দলের সময় বহুবার গ্রেফতার হয়েছেন এবং একাধিক হত্যাচেষ্টার শিকার থেকেও বেঁচে গিয়েছেন।


তবে, যদি আজকের রায়ে তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে রাজনীতিতে তার পুনরাগমন এবং ভবিষ্যতে বাংলাদেশে ফিরতে পারার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ