ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

রাতে নেপালের বিপক্ষে মাঠে নামছে হামজারা

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
রাতে নেপালের বিপক্ষে মাঠে নামছে হামজারা ছবি : সংগৃহীত

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ম্যাচটি দুই দলের জন্যেই গুরুত্বপূর্ণ। কারণ, ঘরের মাঠে দুটি হার ও দুইটি অ্যাওয়ে ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

এখন লক্ষ্য বাকি দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই ম্যাচে নিজেদের পরখ করে নেবার সুযোগ পাচ্ছে হামজারা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারছে না ফরোয়ার্ড শেখ মোরসালিন, আর দুই হলুদ কার্ডের কারণে ফাহামিদুল ইসলাম খেলতে পারছেন না। তবে হামজা চৌধুরী ও শমিত সোমের ওপরই নির্ভর থাকবে বাংলাদেশ।  

প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘এই প্রীতি ম্যাচ আমাদের জন্য দারুণ পরীক্ষা। এটি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবার সুযোগ।‘ অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য ভারত, তবে নেপালের বিপক্ষে জয় মানসিকতা গড়ে তুলবে।‘

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু