ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

অবশেষে কিউবা মিচেলের অপেক্ষা শেষ হলো। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।গত ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর অনুশীলন
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল ছবি : সংগৃহীত

অবশেষে কিউবা মিচেলের অপেক্ষা শেষ হলো। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

গত ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। গত ৫ নভেম্বর ঘোষণা করা হয় ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড। তবে সেই স্কোয়াডে ডাক মেলেনি কিউবার। অবশেষে দলে ইনজুরি খুলে দিল কিউবার স্বপ্নের দুয়ার।

চোটগ্রস্ত ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়াকে দলে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে তাদের চোটের অবস্থার উন্নতি হয়নি। সে কারণে কিউবার সঙ্গে ফর্টিসের মোরশেদ আলীকেও দলে ডাকা হয়েছে।

কিউবা তার ফুটবল ক্যারিয়ারের শুরুটা করেছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর আলাপ শুরু হয়। তবে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়াতে তাকে পাওয়া যায়নি। 

এরপর বসুন্ধরা কিংসে যোগ দেন তিনি। তবে এরপরও তিনি ডাক পাননি ক্লাবে বেশি সময় না খেলার কারণে। তবে এবার ইব্রাহিমের চোট খুলে দিল কিউবার সুযোগের দুয়ার।

তবে জাতীয় দলের জার্সি গায়ে তুলতে আরও কাঠখড় পোড়াতে হবে তাকে। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু