ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অবসরের কথা ভাবছেন রোনালদো

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানান, পরিবারকে সময়
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়
অবসরের কথা ভাবছেন রোনালদো ছবি : সংগৃহীত

পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানান, পরিবারকে সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলজাজিরার এক রিপোর্টে একথা জানা গেছে। 

৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।‘

তিনি জানান, অনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। ‘২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, কিন্তু সব কিছুরই শেষ আছে,’ বলেন রোনালদো।

আল নাসর ক্লাবের এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত মাসে তিনি জানিয়েছিলেন, ১ হাজার গোলের লক্ষ্য পূরণের পরই বিদায় নিতে চান।

অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য বেশি সময় দিতে চাই।’

এই পর্তুগিজ তারকা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। তবে ইউনাইটেডের বর্তমান অবস্থা তাকে হতাশ করেছে। বলেন, ‘দুঃখ লাগে, কারণ এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু তাদের এখন কোনো সঠিক কাঠামো নেই’, বলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমরিমকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু একা কেউই অলৌকিক কিছু করতে পারে না।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী