ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে রুবেলকে হত্যা করেছে: পিবিআই বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন ব্রাজিলের বিদায়, চোখ এখন আর্জেন্টিনায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা!

গতকাল চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা! ছবি : সংগৃহীত

গতকাল চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। তাঁর মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে দুই লাখ টাকা?  বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট ।

পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে।

ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?

এদিকে শাকিব খান আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে শাকিব খান যে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা নিয়েছেন বা ২০ মিনিটে তা শাকিব সংশ্লিষ্ট কেউ বা তাঁর তরফ থেকে জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই।

এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।  সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স