গতকাল চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময়

গতকাল চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। তাঁর মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে দুই লাখ টাকা?  বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট ।

পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে।

ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?

এদিকে শাকিব খান আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে শাকিব খান যে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা নিয়েছেন বা ২০ মিনিটে তা শাকিব সংশ্লিষ্ট কেউ বা তাঁর তরফ থেকে জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই।

এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।  সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯