ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

স্পেনের দল ঘোষণা, চার বছর পর ফিরলেন ফোরনালস

বিশ্বকাপ বাছাই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। ৪ বছর পর দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
স্পেনের দল ঘোষণা, চার বছর পর ফিরলেন ফোরনালস ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। ৪ বছর পর দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাবলো ফোরনালস। ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এর তিন দিন পর তুরস্কের সঙ্গে খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল শুক্রবার দল ঘোষণা করেছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে।

তবে চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ মিস করলেও, সুস্থ ইয়ামাল ফিরেছেন স্কোয়াডে। ২০২১ সালে সবশেষ জাতীয় দলে খেলা আক্রমণাত্মক মিডফিল্ডার পাবলো ফোরনালসকে দলে ডেকেছেন ফুয়েন্তে।

এ ছাড়াও দলে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা ও উইঙ্গার নিকো উইলিয়ামসের।

স্পেনের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক: উনাই সিমোন, অ্যালেক্স রেমিরো এবং ডেভিড রায়া।

ডিফেন্ডার: এমেরিক লাপোর্ত, ড্যানিয়েলে ভিভিয়ান, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্কোস ইয়োরেন্তে, মার্ক কুকুরেয়া, পাউ কুরবাসি, ডিন হইসেন এবং পেদ্রো পোরো।

মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, জুবিমেন্ডি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, পাবলো ব্যারিওস, অ্যালেক্স বেনা ও পাবলো ফোরনালস।

ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, দানি ওলমো, ফের্মিন লোপেজ, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, সামু আগবেয়োয়া এবং বোর্জা ইগলেসিয়াস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক

ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক