ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

অবসর ভেঙে আসা ছেত্রী নেই বাংলাদেশের বিপক্ষে, ভারতের ফুটবল অঙ্গনে সমালোচনা

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৮ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৮ সময়
অবসর ভেঙে আসা ছেত্রী নেই বাংলাদেশের বিপক্ষে, ভারতের ফুটবল অঙ্গনে সমালোচনা ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে দল ঘোষণায় বড় চমক দিয়েছে ভারত। দেশটির তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে বাদ দেওয়া হয়েছে সম্ভাব্যদের তালিকা থেকে। 

এআইএফএফের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের সিনিয়র পুরুষ দল প্রধান কোচ খালিদ জামিল বুধবার, ৫ নভেম্বর ২০২৫ তারিখে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের জন্য ২৩ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছেন।

দলটি ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর ঢাকা রওনা হবে।’

গত মার্চে শিলংয়ে বাংলাদেশ ম্যাচ দিয়েই অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরেছিলেন ছেত্রী। কিন্তু জামিলের অধীনে প্রথম একাদশে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। ফলে এবার দল থেকে বাদ পড়লেন ভারতের সর্বোচ্চ গোলদাতা।

এদিকে ছেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। বেঙ্গালুরু এফসি কোচ জেরার্ড সারাগোসা গত মাসেই জামিলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এবার তিনি বলেন, ‘ছেত্রী কি গত মৌসুমে বেঙ্গালুরুর হয়ে একক স্ট্রাইকার হিসেবে খেলেছিল? যদি না হয়ে থাকে, তাহলে জাতীয় দলে তাকে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলালে কীভাবে সে নিজের কাজ করতে পারবে?’ 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে ভারত।

ভারত ইতোমধ্যেই দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর তলানিতে অবস্থান করছে।

টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় দলটির প্রধান কোচ খালিদ জামিল ভরসা রেখেছেন নতুন মুখে। দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের তরুণ তারকা মোহাম্মদ সানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু