ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

স্নোটেক্স পেলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড

শিল্প ও সেবা ক্ষেত্রে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১১:৫৬ সময়
স্নোটেক্স পেলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্প ও সেবা ক্ষেত্রে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ এবং পরিচালক শরীফুন রেবা। ।

‘বৃহৎ শিল্প’ ক্যাটাগরিতে ‘তৈরি পোশাক’ খাতে প্রতিষ্ঠানটিকে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হয়।

শনিবার (১৭ জুন) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আয়োজনে “ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ ও ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১” অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত একটি গেজেট অনুসারে ৩৯টি প্রতিষ্ঠান তাদের উৎপাদনশীলতা এবং গুণমানে ক্রমাগত উন্নয়নের জন্য "ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১" পেয়েছে। মোট ছয়টি বিভাগে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এর মধ্যে "বৃহৎ শিল্প" বিভাগের অধীনে ২৩টি প্রতিষ্ঠান, 'মাঝারি শিল্প' বিভাগের অধীনে ছয়টি প্রতিষ্ঠান, খামার "ক্ষুদ্র শিল্প" ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠান, "মাইক্রো শিল্প" ক্যাটাগরিতে একটি প্রতিষ্ঠান এবং "কুটির শিল্প" ক্যাটাগরিতে দুইটি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। এছাড়াও "রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প" বিভাগে তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই-এর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা