ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

সচেতনতামূলক তথ্যচিত্রে ঊর্মিলা

জরায়ুমুখের ক্যানসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হচ্ছে একটি বিশেষ তথ্যচিত্র। এতে অভিনয় করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ইউনিসেফের তত্ত্বাবধানে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৩২ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৩২ সময়
সচেতনতামূলক তথ্যচিত্রে ঊর্মিলা ঊর্মিলা শ্রাবন্তী কর
জরায়ুমুখের ক্যানসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হচ্ছে একটি বিশেষ তথ্যচিত্র। এতে অভিনয় করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ইউনিসেফের তত্ত্বাবধানে তথ্যচিত্রটি পরিচালনা করছেন জুয়েল রানা। গতকাল রোববার মানিকগঞ্জে হয়েছে শুটিং। তথ্যচিত্রটি নিয়ে ঊর্মিলা বলেন, ‘আগেও আমি সচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছি। এ ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। একজন শিল্পী হিসেবে শুধু নয়, আমি মনে করি সচেতন মানুষ হিসেবেও আমাদের দায়বদ্ধতা আছে। তাই এ ধরনের কাজের মধ্য দিয়ে নানা অসংগতি আর সমস্যা চিহ্নিত করে মানুষকে সমাধানের পথ দেখাতে পারাটা আনন্দের। এবারের কাজটার উদ্দেশ্য, জরায়ুমুখের ক্যানসার বিষয়ে নারীদের সচেতন করা। গতকালই তথ্যচিত্রটির শুটিং করেছি।’ 

অভিনয়ের পাশাপাশি ঊর্মিলা কাজ করছেন অভিনয় শিল্পী সংঘর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে। শিল্পীদের যেকোনো বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার সুনাম রয়েছে তাঁর। জনসচেতনতামূলক এই তথ্যচিত্রে ঊর্মিলাকে নির্বাচিত করা প্রসঙ্গে নির্মাতা জুয়েল রানা বলেন, ‘ঊর্মিলা একজন মানবিক মানুষ। তাই শুরু থেকে তাঁকে নিয়েই কাজটি করার পরিকল্পনা ছিল।’ 

এ ছাড়া সাজিন আহমেদ বাবু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’-এ অভিনয় করছেন ঊর্মিলা। শিগগির ইদ্রিস হায়দার পরিচালিত নতুন আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত এবং ঊর্মিলা অভিনীত প্রথম সিনেমা ‘ফ্রম বাংলাদেশ’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!