ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

গোল্ডেন বুট হাতে পেয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে

ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার হাতে পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সবশেষ মৌসুমে লা লিগায় ৩১ গোল
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
গোল্ডেন বুট হাতে পেয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার হাতে পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সবশেষ মৌসুমে লা লিগায় ৩১ গোল করেন তিনি।

মূলত, লস ব্লাঙ্কোসদের হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। সবমিলিয়ে সেই মৌসুমে তার গোল সংখ্যা ৪৪। আর তাতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোল করা ফুটবলারকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে দেয়া হয় এই পুরস্কার।

শুক্রবার (৩১ অক্টোবর) রিয়ালের হোমভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে দলের কোচ ও সতীর্থদের সামনে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় এই গোল্ডেন বুট।

পুরস্কার হাতে পেয়ে এমবাপ্পে বলেন, প্রথমবারের মতো ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে এই মৌসুমে অনেকগুলো ট্রফি জিতবো। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আনন্দের। সবাই জানে এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিলো। এখন আমি রিয়ালের হয়ে খেলছি। আশা করি আমি এখানে অনেক বছর থাকবো। সবাইকে ধন্যবাদ, সতীর্থ আর সমর্থকদের সাপোর্ট ছাড়া এটা অসম্ভব ছিলো।

রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার হাতে ওঠে ফরাসি তারকার। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে রিয়ালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই গোল্ডেন বুট। ক্যারিয়ারে মোট চারবার এই অর্জন আছে সিআরসেভেনের। তবে রেকর্ড সর্বোচ্চ ছয়বার বার্সেলোনার জার্সিতে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি।

চলতি মৌসুমেও এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার এই ফরোয়ার্ড। ১০ ম্যাচে ১১ গোলের পাশাপাশি সবমিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১৬ গোল। সবাইকে পেছনে ফেলে পরবর্তী ইউরোপিয়ান গোল্ডেন বুটটাও নিজের করে রাখতে চাইবেন এই ফ্রেঞ্চ সুপারস্টার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি