ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

পরীমণির ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ!

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফিল্মটির প্রচার, সম্প্রচার
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২১ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২১ সময়
পরীমণির ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ! ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফিল্মটির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন তিন দিনের মধ্যে বন্ধ করার জন্য ওই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

   
রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ওই আইনজীবী।

আইনি নোটিশে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে কৌশলে পরবর্তী প্রজন্মের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার উদ্দেশ্যে এবং সহজে অর্থ উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে বেশ কিছু অশ্লীল ওয়েব ফিল্ম প্রকাশ হয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সব সিনেমাতেই কমবেশি যৌন সুড়সুড়ির দৃশ্য রয়েছে। তা ছাড়া দেশি সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্যও দেখানো হয়।

আরও বলা হয়েছে, পাফ ড্যাডি ফিল্মে কোনো পজিটিভ মেসেজ নেই। প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেতিবাচক বার্তা হলো—বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মণীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা এবং যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা, যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত।

সাংবাদিকদের আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, ‘দায়িত্ববোধ থেকে এটি করেছি। আমাদের সন্তানরা কী দেখছে? এসব নিয়ে কথা না বললে এগুলো অব্যাহত থাকবে। আমরা চাই, সিনেমা নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থ ধারার ফিল্ম আনুক। আমাদের সন্তানরা যেন ওসব সিনেমা দেখে কিছু শেখে। এসব ছবিতে কী শেখার আছে। আমি আশাবাদী, কর্তৃপক্ষ বিষয়টি দেখে এসব বন্ধ করবে।’

এ বিষয়ে ফিল্মটির পরিচালক শহীদ উন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় তার মতামত দিতে পারেননি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ