ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটিতে সফররত অবস্থায় সামাজিক মাধ্যমে দেয়া
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময়
দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিলো যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিলো যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটিতে সফররত অবস্থায় সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি। 

এর আগে, মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দু'দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। 

অপরদিকে, দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। 

ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের মতো বিষয়গুলোতে। সেইসাথে এও ধারণা করা হয়েছিল, এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহায়তা চাইতে পারে। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ