ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

এমআরআই পরীক্ষা করেছেন ট্রাম্প, দাবি সবকিছু পারফেক্ট আছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে একটি এমআরআই স্ক্যান করিয়েছেন। চলতি বছরে, এটি
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২০ সময়
এমআরআই পরীক্ষা করেছেন ট্রাম্প, দাবি সবকিছু পারফেক্ট আছে ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে একটি এমআরআই স্ক্যান করিয়েছেন। চলতি বছরে, এটি তার দ্বিতীয় মেডিকেল পরীক্ষা। 

প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন,

'হ্যাঁ, আমি এমআরআই করিয়েছি। সব কিছুই পারফেক্ট ছিল। আমি আপনাদের পুরো ফলাফল দেখিয়েছি।'

৭৯ বছর বয়সী ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়সী প্রেসিডেন্টদের মধ্যে একজন, এমআরআই করার কারণ প্রকাশ করেননি এবং সাংবাদিকদের নির্দেশ দিয়েছেন 'ডাক্তারদের জিজ্ঞেস করুন'। 

তিনি আরও বলেন,

'ডাক্তাররা আপনাদের খুবই স্পষ্ট রিপোর্ট দিয়েছেন—কেউ এ ধরনের রিপোর্ট আগে দেয়নি। যদি ফলাফল ভালো না হতো, আমি আপনাদের জানাতাম।' 

এর আগে, হোয়াইট হাউস জানিয়েছিল যে ট্রাম্পের পায়ে ফোলা নিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগ নির্ণয় করা হয়েছে। এছাড়াও তার ডান হাতের চোট বা নীলচে দাগ নিয়ে সাংবাদিকরা আগেও প্রশ্ন তুলেছেন। 

হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, হাতের দাগগুলোর কারণ প্রচুর হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের সংমিশ্রণ, যা সহজে চোট বা নীলচে দাগ তৈরি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ