ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তালাকের বিষয়ে যা বললেন পরীর আইনজীবী

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। এবার স্বামী শরীফুল
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:২২ সময়
তালাকের বিষয়ে যা বললেন পরীর আইনজীবী ছবি : সংগৃহীত
অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। এবার স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরী, এমনটাই জানিয়েছেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হয়ে যাবে ডিভোর্স বলে জানান তিনি।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। তখন তিনি ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এই ঘটনার পরে চলতি বছরের ৩০ মে মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

সে সময় এই ঘটনায় পরীমণি গণমাধ্যমকে জানান, ‘আমি তো সুনেরাহ নামের ওই অভিনেত্রীকে চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ী করব। মেয়েটার নামে মামলা করব।’

তখন শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন! এত দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটিবারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প