ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।খবরে বলা
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৭ সময়
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।


খবরে বলা হয়, খান ইউনিসের বানি সুআইলা এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপে এক ব্যক্তি নিহত হন। অন্য ব্যক্তি দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হন এবং আজ তার মৃত্যু হয়।


এর আগে জানা গিয়েছিল, আজ সকালে বানি সুআইলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


এদিকে, দখলকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে একটি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।


গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া সংবাদ সংস্থা ওয়াফাকে জানিয়েছেন, আজ সকালে ইসরায়েলি সেনারা গ্রামটি ঘেরাও করে এবং ওয়াজিহ মুসা আবু আলিয়ার নির্মাণাধীন দুইতলা বাড়িটি ভেঙে ফেলে। বাড়িটি অনুমতি ছাড়া নির্মাণ করা হচ্ছিল বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।


আল জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে দেখেছে, যেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা একটি এক্সকাভেটর ব্যবহার করে ভবনটি ধ্বংস করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ