ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক চলনবিলে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন

খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না দীপিকা

সাবলীল অভিনয়, অমায়িক সৌন্দর্য ও ফ্যাশন-সচেতনতায় বলিউডে সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন সিনেমা
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২৫ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২৫ সময়
খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না দীপিকা দীপিকা পাড়ুকোন
সাবলীল অভিনয়, অমায়িক সৌন্দর্য ও ফ্যাশন-সচেতনতায় বলিউডে সেরা অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছেন সিনেমা অঙ্গনে।

মুম্বাই পেরিয়ে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হচ্ছে দক্ষিণ ভারতেও। ২০১৭ সালে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। সে সময় হলিউডের আরও কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলেও অভিনেত্রী নিয়মিত হয়েছেন বলিউড ও প্যান ইন্ডিয়ান সিনেমায়।

দীপিকা জানিয়েছেন, হলিউডে কাজ করতে চান তিনি। তাই বলে খ্যাতির লোভে নিজেকে বদলাতে চান না, ছাড়তে চান না নিজের সংস্কৃতিকেও। সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনকে দীপিকা বলেন, ‘আগামী দিনে হলিউডে কাজ করলেও ভারতীয় সংস্কৃতিকে ছাড়তে পারব না। দেশের বাইরে পরিচিতি লাভ করতে হলে ভিন্ন সংস্কৃতি, নিয়মকানুনসহ সব দিকেই পরিবর্তন আনতে হয়। তবে আমি চাই না আমার নিজস্বতাকে বিসর্জন দিয়ে ভিন দেশে পরিচিত হতে। নিজের দিকটা ঠিক রেখে তবেই আন্তর্জাতিক খ্যাতি পেতে চাই।’

দীপিকা আরও বলেন, ‘ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি লজ্জিত নই, বরং গর্বিত। খ্যাতির লোভে, ভালো কাজ পেতে হলে আমাকে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সবকিছু পরিবর্তন করে ফেলতে হবে, এমনটা আমি মনে করি না। এমনকি নিজের কথাবার্তার ভঙ্গিও পরিবর্তন করতে চাই না।’

উল্লেখ্য, ২০২১ সালে হলিউডের একটি রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সে সিনেমা আর তৈরি হয়নি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। তা ছাড়া বর্তমানে বলিউড সিনেমা ‘ফাইটার’ ও প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম