ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস: ট্রাম্প

দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী। কিন্তু চিরচেনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ। চুক্তি
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস: ট্রাম্প ছবি : সংগৃহীত

দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী। কিন্তু চিরচেনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ। চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে আগামী সোমবার, বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেয়া হবে।


তিনি আরও বলেন, আমি ইসরায়েলে যাবো। নেসেটে বক্তব্য দেবো। মিসরেও যাবো। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।


প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালায় ইসরায়েল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ