ঢাকা | |
সংবাদ শিরোনাম :

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে মহানগরীর এক
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
খুলনায় যুবককে গুলি করে হত্যা ছবি : সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে মহানগরীর এক নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।


পুলিশ জানায়, রাতে একটি ইট বিক্রির দোকানে বসে ছিলেন ইমরান। এ সময় হঠাৎই সেখানে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ইমরানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


এ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ