ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরেই চালু হচ্ছে ২০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির সংকেত মিলতে পারে ৩০ বছর আগেই চুয়েটের সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ শিক্ষার্থীদের ওভারটনের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন শীতের আগমনী সংকেত, আবহাওয়ায় আসছে নতুন পরিবর্তন পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের তুলনা হিটলারের সঙ্গে করলেন জেলেনস্কি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজকে প্রবেশ করতে দিল না কোস্টারিকা

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৪৭ সময়
যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)। 

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটক তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রুপা, যার মূল্য ৭ হাজার টাকা; ৩২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার; ৪৮ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন; ৩ হাজার টাকা মূল্যের দুটি হাতঘড়ি এবং নগদ ৩ হাজার টাকা। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারী ও অবৈধভাবে বহন করা স্বর্ণ উদ্ধারে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। এরই অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ