ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৫ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৫ সময়
নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা ছবি : সংগৃহীত

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকবে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে। তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।


বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্পও সামনের দিকে এগিয়ে যাবে।


তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি। আমাদের প্রচেষ্টার কমতি শেষ নেই। এখানে ২১ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করেছে। যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা