ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আমরা এই জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা এই জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
আমরা এই জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না: এ্যানি ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা এই জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোন ছাত্র সংগঠন তাদেরকে রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার পরও তারা পিছপা হয়নি। তারা একটা লক্ষ্যে পৌঁছতে চায়, যে এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়বো, রাজনৈতিক বলেন অথবা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেন, নতুন চিন্তাধারা নিয়ে তারা এগুতে চায়।


রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এই জেনারেশন তারেক জিয়াকে যেভাবে চেনেন, হয়তোবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেভাবে চেনেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, কাজ, কর্মতৎপরতা, সেই সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের ইতিহাস যদি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, দেখেন, আলোচনায় যদি যান, তাহলে জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে কোন ফাঁক ছিলো না। তাদের নেতৃত্বের মধ্যে দেশের কথা, প্রজন্মের কথা, আমাদের বাংলাদেশের কথা বার বার ফুটে উঠেছে।


ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করে তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক উর্ধ্বে যাবে। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে।


দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’