ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে ফের বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর ছবি : সংগৃহীত

টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে ফের বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।


বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আজ থেকে ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকায় বিক্রি হবে।


নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।


গতকাল শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৮৮ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।


বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস