ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, নিখোঁজ নুরুল ইসলাম

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানের সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন নুরুল ইসলাম গাজী (৫৫)
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, নিখোঁজ নুরুল ইসলাম ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানের সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি।


শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই নিখোঁজের খবরে আন্ধারমানিক নদীর তীরে জড়ো হয়েছেন স্বজন ও স্থানীয়রা।


পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোরিকশায় বসে ছিলেন। সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাদকসহ অটোরিকশার চালককে আটক করেন। পরবর্তীতে নুরুল ইসলামের দেহ তল্লাশি চালানো হলেও তার কাছে কিছু পাওয়া যায়নি। তবুও তাকে ধাওয়া করা হয় বলে পরিবারের দাবি।


নিখোঁজের কন্যা রূপা জানান, তার বাবা পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল বিকেল থেকে নদীতে উদ্ধার অভিযান চালালেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


এদিকে অভিযানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ শাহিনুল কবির। তিনি দাবি করেন, তাদের টিম এমন কোনো ধাওয়া বা অভিযানের সঙ্গে জড়িত ছিল না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি