ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী

সরকারের খাল পুনঃখনন কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:৭ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:৭ সময়
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী

সরকারের খাল পুনঃখনন কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার মাত্র ছয় মাস আগে দায়িত্ব নিয়েছে, তাই এত অল্প সময়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ করা সম্ভব নয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।


মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে—এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন। বিরোধী দলের উচিত বিষয়টি উপলব্ধি করা। তিনি বলেন, ‘ছয় মাসের মাথায় তারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না।’


এ্যানি আরও বলেন, দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী হিসেবে দাবি করলেও এত বড় পরিসরে খাল পুনঃখননের উদ্যোগ নিয়ে জনগণকে এর সুফল দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে দাবি করে পানিসম্পদমন্ত্রী বলেন, এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার ভিত্তিতেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি