ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি ছবি : সংগৃহীত

সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি।


বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদরা সীমান্তের তেঁতুলতলা নামক স্থান থেকে এই ডলার উদ্ধার করা হয়।


বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যে বিজিবি জানতে পারে সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচার হবে। বিজিবি আগে থেকেই তৎপর ছিল।


সীমান্তের দিকে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে, সেসময় হাতে বহনকারী একটি পলিথিন ব্যাগ ফেলে সে দৌঁড়ে পালিয়ে যায়।


এসময় তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে একশো ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় ৩৬ লাখ ৩৭ হাজার দুইশো টাকা।


আইনি কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে ডলারগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ