ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

আগস্টে অপরাধ নিয়ন্ত্রণে সেরা কর্মকর্তাদের পুরস্কার দিল ডিএমপি

ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উৎকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
আগস্টে অপরাধ নিয়ন্ত্রণে সেরা কর্মকর্তাদের পুরস্কার দিল ডিএমপি ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উৎকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।


সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আগস্ট মাসের মাসিক অপরাধ মূল্যায়ন সভায় বিশেষ কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন ডিএমপি কমিশনার।


আগস্ট মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ শাখার মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গুলশান বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে সেরা হয়েছেন পল্লবী জোনের এপিসি জাহিদ হোসেন।


যৌথভাবে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হয়েছেন পল্লবী থানার মো. নুর ইসলাম ও উত্তরা পশ্চিম থানার মো. আব্দুল মালেক খান। আর এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার মো. ইউনুস ও মোহাম্মদপুর থানার মো. নাদের আলী।


গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডারের স্বীকৃতি পেয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক দমন টিমের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম।


ট্রাফিক বিভাগের মধ্যে সেরা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন যৌথভাবে যাত্রাবাড়ী ট্রাফিক জোনের মোহাম্মদ সোহেল রানা ও দারুসসালাম ট্রাফিক জোনের মো. নাজমুল ইসলাম।


অগাস্ট মাসের মাসিক অপরাধ মূল্যায়ন সভায় সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশনস অ্যান্ড ক্রাইম) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।


এছাড়াও সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমান, যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস