ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক ছবি : সংগৃহীত

খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধের ৩ দফা দাবি আদায়ে এই পাঁচ জেলায় আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।


রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিসহ এসব জেলার ৭টি বাস মালিক সমিতি নেতারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই পরিবহন ধর্মঘটের ডাক দেন।


সংবাদ সম্মেলন তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নে স্ব-স্ব জেলা প্রশানকে লিখিত ভাবে জানানো হলেও প্রশাসক নিরব রয়েছে। এই অবস্থায় আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামী ৬ অক্টোবর ভোর থেকে এই পাঁচ জেলার সড়ক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।


সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ বাস মালিক সমিতের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?