ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

পবিসের নিরাপত্তা বাড়াতে আইজিপিকে চিঠি

সারাদেশে থাকা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নিরাপত্তা জোরদার করার জন্য মহাপুলিশ পরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
পবিসের নিরাপত্তা বাড়াতে আইজিপিকে চিঠি ছবি : সংগৃহীত

সারাদেশে থাকা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নিরাপত্তা জোরদার করার জন্য মহাপুলিশ পরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ থেকে ওই চিঠি ইস্যু করা হয়েছে।


বিদ্যুৎ বিভাগের সহকারী সচিব মো. কবির উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কর্তৃক বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক কাজে যোগদানে বাঁধা প্রদান করা হচ্ছে মর্মে পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে।


‘পবিসের কার্যক্রম অত্যাবশকীয় পরিষেবা বিধায় তাদের কাজে বাঁধা প্রদান বেআইনি কার্যক্রম হিসেবে গণ্য। এ ধরনের বেআইনি কার্যক্রম বন্ধ করে পবিসের কার্যক্রম স্বাভাবিক রাখা অতীব জরুরি।’


সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ গ্রাহক তাদের আওতায়। সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং সব চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও শাস্তিমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে।


গত ৭ সেপ্টেম্বর গণছুটি কর্মসূচি শুরু করেছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। ওইদিন বিকেলে বিদ্যুৎ বিভাগ থেকে এক নির্দেশনায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণকে চব্বিশ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়া হয়। বিদ্যুৎ বিভাগের ওই নির্দেশনার পরও বিভিন্ন সমিতিতে গণছুটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের