ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভোলার চরফ্যাশনে সাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১

ভোলার চরফ্যাশনে সাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৭
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
ভোলার চরফ্যাশনে সাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১ ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও মিজানুর রহমান (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।


সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চরফ্যাশনের কালকিনি জাগনার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মিজানুর রহমান উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে।


ট্রলারের মালিক খোরশেদ মাঝি জানান, গত শুক্রবার সামরাজ ঘাট থেকে ৮ জেলে সাগরে মাছ শিকারে যান। বৈরি আবহাওয়ার কারণে তীরে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তখন পাশের শাহাবুদ্দিন মাঝির একটি ট্রলার দিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে মিজানুর রহমানকে খুঁজে পাওয়া যায়নি।


উদ্ধারকারী শাহাবুদ্দিন মাঝি বলেন, রাতে সাগর ছিল প্রচণ্ড উত্তাল। ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে ভাসতে থাকা জেলেদের আমরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। বৈরি আবহাওয়ার কারণে একজন জেলেকে খুঁজে পাওয়া যায়নি।


নিখোঁজ জেলের বাড়িতে চলছে শোকের মাতম। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।


সামরাজ ঘাটের মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে দুটি নৌকা নিখোঁজ জেলেকে খুঁজতে সাগরে গেছে। এদিকে কোস্টগার্ডকেও খবর দেয়া হয়েছে।


হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ নুরনবী বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ