ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

২২ টাকা কেজিতে ৫০ হাজার টন আলু কিনবে সরকার

কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি উদ্যোগে ৫০
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
২২ টাকা কেজিতে ৫০ হাজার টন আলু কিনবে সরকার ছবি : সংগৃহীত

কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবগণকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।


ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো-


১. হিমাগার গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।


২. সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর ২০২৫ মাসে বিক্রয় করা হবে।


৩. আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার