ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল

সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়লো মোংলা বন্দর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাতে চলতি অর্থবছর (২০২৫-২৬) গত ৭ মাসে ৩১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়লো মোংলা বন্দর

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাতে চলতি অর্থবছর (২০২৫-২৬) গত ৭ মাসে ৩১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এটি আগের অর্থবছর (২০২৪-২৫)-এর তুলনায় ৭৯.১৯ শতাংশ বেশি।


মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে প্রবেশ করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি এবং মোট ৮২.৬৬ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫% বৃদ্ধি পেয়েছে।


উর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান জানান, হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল বার্থ চালু করা হয়েছে। এই বার্থগুলোতে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজে কার্গো অপারেশন সম্ভব।


বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজি আমদানি হচ্ছে। রপ্তানিতে রয়েছে সাদা মাছ, চিংড়ি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় ও অন্যান্য সাধারণ পণ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার