ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েটের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) দুপুর
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪২ সময়
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েটের শিক্ষার্থীরা।


বুধবার (২৭ আগস্ট) দুপুর ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অনেক যানবাহন।


এর আগে, তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।


ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকেও হাসপাতালে নেয়া হয়েছে।


ঘটনাস্থল থেকে যমুনা নিউজের প্রতিবেদক জানিয়েছেন, শাহবাগ অবরোধের একপর্যায়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে জলকামান ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেছেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়া নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবেে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা