ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৫৩ সালের ৬ জুলাই
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ আজ দেশের শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার শুরুতে রাজশাহী কলেজে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিধি ও অবকাঠামো ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। বর্তমানে প্রায় ৩০৩ দশমিক ৮০ হেক্টরজুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন প্রায় ১ হাজার ১০০ শিক্ষক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন প্রায় ২ হাজার কর্মকর্তা ও কর্মচারী।


বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ১২টি একাডেমিক ভবন, ১১টি ছাত্র হল, ৬টি ছাত্রী হল এবং গবেষক ও বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ডরমেটরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্মের পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-জনতার আন্দোলন, বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগ এবং আইনসভার সিদ্ধান্তের মধ্য দিয়ে ১৯৫৩ সালের ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হয়। এরপর একই বছরের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।


দীর্ঘ সাত দশকের বেশি সময়ে এই বিশ্ববিদ্যালয় দেশকে উপহার দিয়েছে অসংখ্য খ্যাতিমান শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্ব। শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, গবেষক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতে এই বিদ্যাপীঠকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম