ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে দোহার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ২:৫১ সময়
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে দোহার উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


সফরকালে স্পিকার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা বার্তা পৌঁছে দেবেন।


সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল শোক প্রকাশ করেছে। সরকারি সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ