ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

: মূল পর্বে নতুন চার দল, ড্র হবে কাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাতে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
: মূল পর্বে নতুন চার দল, ড্র হবে কাল ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাতে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে এই ড্র। প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।


মোট ৩৬ দলের অংশগ্রহণে এবারও থাকছে না গ্রুপ পর্ব, খেলা হবে লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে। প্রতিপক্ষ নির্ধারণ হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। বিশ্বের সেরা ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে অগণিত ফুটবল সমর্থক।


প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে নতুন চার দল—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এ ছাড়াও বাকি তিনটি দল বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এদিকে, লিগ পারফরম্যান্সের ভিত্তিতে আগেই নিশ্চিত হয়েছে ২৯টি ক্লাব।


মোট চারটি পট থাকবে ড্রয়ে, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে যেখানে প্রতিটি পটে ৯টি করে থাকবে মোট ৩৬ দল। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন দলের বিপক্ষে—যার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ। সেই আট দল কারা, তা নির্ধারণ হবে এই ড্রতে বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে। প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি বল তোলা হবে, যেখানে থাকবে একটি দলের নাম। সঙ্গে সঙ্গেই সেই সফটওয়্যার জানিয়ে দেবে ওই দল কাদের পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। এমনকি হোম-অ্যাওয়ে ম্যাচের বিষয়টিও জানা যাবে সফটওয়্যারের মাধ্যমেই।


পটে থাকা দলগুলো প্রতি পট থেকে দু’টি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাবগুলো একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পাবে না। সেই সঙ্গে প্রতিটি দল অন্য যেকোনো দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু