ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভোমরা দিয়ে ৫৭ কোটি টাকার আদা আমদানি, কেজিতে কমেছে ৫০ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩১ সময়
ভোমরা দিয়ে ৫৭ কোটি টাকার আদা আমদানি, কেজিতে কমেছে ৫০ টাকা ছবি : সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কমেছে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত।


ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে। এর মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল মাত্র ৪৮৮ টন আদা, যার মূল্য ছিল ৫ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ এ বছর আমদানি বেড়েছে ১০ গুণেরও বেশি।


ভোমরার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, “দেশে আদার চাহিদা বেশি থাকায় আমদানির পরিমাণও আমরা বাড়িয়েছি।”


এদিকে আমদানি বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে আদার দাম কমেছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে খুচরা দোকানে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।


মেসার্স সরদার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, “সরবরাহ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে আদার দাম কমে এসেছে।”


সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, “যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দামও কমে যায়। ভোমরা দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হওয়ায় আদার বাজার এখন স্থিতিশীল হয়েছে।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা