ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায় তাকে বহনকারী
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৪ সময়
চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ছবি : সংগৃহীত

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।


বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 


বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।


২১ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করবেন তিনি।


সফরকালে জাম কামাল খান বাংলাদেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।


কূটনৈতিক মহল আশা করছে, এ সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস