ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

যারাই মূল স্রোতের বাইরে গেছে তারাই নিশ্চিহ্ন হয়েছেন: জাপা মহাসচিব

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
যারাই মূল স্রোতের বাইরে গেছে তারাই নিশ্চিহ্ন হয়েছেন: জাপা মহাসচিব ছবি : সংগৃহীত

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদের এর অনুসারীরা।


শনিবার (৯ আগস্ট) জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টির একটি অংশের কাউন্সিলকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। জাপা মহাসচিব যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখন গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির একটি অংশের কাউন্সিল চলমান ছিল।


জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে। জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের আপামর জনতার ভরসার ঠিকানা। কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।


তিনি বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।


দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদূর পরাহত মনে হচ্ছে। সব দলের সাথে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐকমত্য সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে বলে মনে করেন তিনি।


জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিললুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, এনামুল হক তালুকদার, মোঃ মইনুদ্দিন মন্ডল খোকা, মোঃ শেখ কামাল উদ্দিন, মোঃ বোরহান, সুলতান আহমেদ, শ্রী শ্রী উৎপল সাহা, নূর মোহাম্মদ, মোঃ কাউসার আহমেদ, মাহবুবুল আলম তালুকদার, জহিরুল ইসলাম


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাংগঠনিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ জুবায়ের আহমেদ প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’