ঢাকা | |

ফিনটেক অ্যাওয়ার্ড জিতল বিকাশ

গ্রাহকদের জীবন সহজ করার লক্ষ্যে উদ্ভাবনী সেবা যুক্ত করে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২৩’-এ ৭ ক্যাটাগরির ৫টিতে বিজয়ী ও ২টিতে
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, সকাল ৯:২৮ সময়
ফিনটেক অ্যাওয়ার্ড জিতল বিকাশ ছবি : সংগৃহীত
গ্রাহকদের জীবন সহজ করার লক্ষ্যে উদ্ভাবনী সেবা যুক্ত করে ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২৩’-এ ৭ ক্যাটাগরির ৫টিতে বিজয়ী ও ২টিতে ‘অনারেবল মেনশন’ পেয়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার জিতেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা এবং সিইও কামাল কাদীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ ফিনটেক ফোরাম আয়োজিত ওই প্রতিযোগিতায় এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ‘বিকাশ জেনারেশন’। আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে এবং বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) দুটি ক্যাটাগরিতে বিকাশের ‘এক অ্যাপে পাঁচ সেভিংস’ সেরা পুরস্কার জিতেছে। ডিজিটাল লেনডিং ক্যাটাগরিতে বিকাশের ‘ডিজিটাল ন্যানো লোন’, রেমিট্যান্স সেবা ক্যাটাগরিতে ‘বিকাশ-পেওনিয়ার’ বর্ষসেরা পুরস্কার পায়। এ ছাড়া প্রযুক্তি (টেক) ক্যাটাগরিতে ‘বিকাশ লয়্যালিটি’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘বিকাশ সাইনার্জি’ পেয়েছে ‘অনারেবল মেনশন’।

পুরস্কার গ্রহণের পাশাপাশি দিনব্যাপী আয়োজিত ফিনটেক সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সঞ্চালনায় ‘ফায়ারসাইড চ্যাট’-এ বিকাশের সিইও কামাল কাদীর আলোচনা করেন ‘বাংলাদেশের ক্ষমতায়ন: ফিনটেক যেভাবে আর্থিক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করছে’ বিষয়ের ওপর। এ ছাড়া দেশ-বিদেশের ফিনটেক বিশেষজ্ঞরা আগামীর বাংলাদেশের ফিনটেকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেন।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয়বারের মতো ওই অ্যাওয়ার্ডের আয়োজন করেছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ১০০টিরও বেশি আর্থিক সেবা নিয়ে সেরা হওয়ার প্রতিযোগিতায় শামিল হয়। ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮টি আর্থিক সেবা পুরস্কার জেতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’