সঠিকভাবে মোবাইল চার্জ না দেওয়ার কারণে, খুব কম সময়ের মধ্যেই আমাদের পছন্দের মোবাইলের ব্যাটারি তারাতারি কার্যক্ষমতা হারায় ও নষ্ট হয়ে যায়। যথাযথ নিয়ম মেনে যত্নসহকারে মোবাইল চার্জ দিলে, দীর্ঘদিন আপনার মোবাইল ভাল থাকবে। মোবাইল থেকে সার্ভিস ও ভাল পাবেন।
আজকে জানাব স্মার্টফোন বা মোবাইল চার্জ দেওয়ার নিয়ম কি, কিভাবে মোবাইলের ব্যাটারি চার্জ দিলে ব্যাটারি হেলথ ভাল থাকবে, কখন মোবাইল চার্জ দেওয়া উচিত ইত্যাদি।
আসুন জেনে নিই মোবাইল চার্জ দেয়ার সঠিক ৭ নিয়ম-
১. অথরাইজড চার্জার, ক্যাবল ও পাওয়ার ব্যাংক ব্যবহার করুন
২. সারা রাত মোবাইল চার্জে লাগিয়ে রাখবেন না
৩. মোবাইলে ৪০-৯০ শতাংশ চার্জ সবসময় রাখতে হবে। ৪০ শতাংশ থেকে কমে গেলে চার্জ দিতে হবে।
৪. মোবাইল ৯০-৯৫ শতাংশ থেকে বেশি চার্জ দেয়া যাবে না। ৯০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে।
৫. চার্জের পরিমাণ ২০ শতাংশ থেকে কমতে দেয়া যায় না।
৬. মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করবেন না।
৭. অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রায় প্রত্যেক সময়, কিছু না কিছু অ্যাপস কাজ করতেই থাকে। যেগুলো সাধারণ প্রয়োজন হয় না। অযথা মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার না করলে ভালো।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন