ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

বাইরে থেকে এসে নতুন চিন্তা-ভাবনা দিয়ে সমস্যা সমাধান করা যাবে না: মির্জা ফখরুল

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তা-ভাবনা দিয়ে কিন্তু দেশের
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:১২ সময়
বাইরে থেকে এসে নতুন চিন্তা-ভাবনা দিয়ে সমস্যা সমাধান করা যাবে না: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তা-ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। জুলাই সনদ ঘোষণা করে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ দিন।


প্রয়াত ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয় আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, সংস্কারকে ভয় পায় না বিএনপি, বরং স্বাগত জানায়। কিন্তু সমস্যা তখন হয়, যখন দেখি দেশ ও জাতির জন্য যা প্রয়োজন নয়, সেসব বিষয় সামনে নিয়ে আসা হয়। পিআর দেশের মানুষ বুঝেই না। মানুষ বলে, এটা কী জিনিস ভাই। মানুষ ইভিএম ভোট দেয় না, বুঝে না। সুতরাং পিআর থেকে সরে আসতে হবে।


বিএনপি মহাসচিব আরও বলেছেন, কিছু রাজনৈতিক দল পণ করে বসে আছে, এছাড়া (পিআর) ভোটে যাবো না। তাদের বলবো এ দেশের মানুষ যেটায় অভ্যস্ত সেভাবে ভোটের ব্যবস্থা করেন। মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হয় হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’