ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

চাঁদে মানববসতির পথে ইতালির বড় পদক্ষেপ

নাসার নেতৃত্বাধীন আর্টেমিস চন্দ্র অনুসন্ধান কর্মসূচির অংশ হিসেবে প্রথম মানববসতির মডিউল নির্মাণে কাজ করতে যাচ্ছে থ্যালেস আলেনিয়া স্পেস
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:৫৯ সময়
চাঁদে মানববসতির পথে ইতালির বড় পদক্ষেপ
নাসার নেতৃত্বাধীন আর্টেমিস চন্দ্র অনুসন্ধান কর্মসূচির অংশ হিসেবে প্রথম মানববসতির মডিউল নির্মাণে কাজ করতে যাচ্ছে থ্যালেস আলেনিয়া স্পেস (TAS) এবং ইতালির মহাকাশ সংস্থা ASI। শুক্রবার (স্থানীয় সময়) এক যৌথ বিবৃতিতে জানানো হয়, TAS ও ASI একটি চুক্তি স্বাক্ষর করেছে যা চাঁদের মাটিতে প্রথম মানবিক বাসস্থান তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চুক্তি অনুযায়ী, চন্দ্রপৃষ্ঠে ব্যবহারের জন্য "মাল্টি-পারপাস হ্যাবিটেশন মডিউল" বা বহুমুখী বাসযোগ্য ক্যাপসুল তৈরি করবে TAS, যা ২০৩৩ সালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।

TAS হলো ফরাসি বিমান ও মহাকাশ প্রতিষ্ঠান থ্যালেস এবং ইতালির লিওনার্দোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই মডিউলটি চাঁদে ভবিষ্যতের স্থায়ী মানব উপস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।

এই চন্দ্র হ্যাবিটেশন মডিউল অন্তত ১০ বছর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এমনকি যখন সেখানে কোনো মানব ক্রু থাকবে না, তবুও এটি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করতে পারবে এবং চাঁদের বুকে চলাচলের সক্ষমতাও থাকবে।

প্রথম পর্যায়ের উন্নয়নকাজে গুরুত্ব দেওয়া হচ্ছে চাঁদের কঠোর পরিবেশ, উচ্চ মাত্রার বিকিরণ, নিম্ন মাধ্যাকর্ষণ এবং চন্দ্রধূলির মতো চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী প্রযুক্তি তৈরিতে।

ASI-এর প্রেসিডেন্ট তেওদোরো ভ্যালেন্তে বলেন, “চাঁদে ভবিষ্যতের এই বাসযোগ্য মডিউলটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ইতালি মহাকাশ প্রতিযোগিতায় আরও শক্তিশালী নেতৃত্বে আসার সুযোগ পেয়েছে।”

চুক্তির আওতায় TAS প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এবং ALTEC নামক মহাকাশ প্রযুক্তি ও লজিস্টিক গ্রুপের সহযোগিতায় ইতালির অন্যান্য প্রতিষ্ঠানকে যুক্ত করবে। উল্লেখ্য, ALTEC-এর মালিক TAS ও ASI যৌথভাবে।

এই উদ্যোগ বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতায় একাধিক দেশের অংশগ্রহণের দৃষ্টান্ত, যেখানে স্পেসএক্সসহ অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা