ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভারতের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এতে বাংলাদেশের লালমনিরহাট ও
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, দুপুর ২:২ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, দুপুর ২:২ সময়
ভারতের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা
ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এতে বাংলাদেশের লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদী তীরবর্তী ৮৯টি চরাঞ্চলের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানির প্রবল তোড়ে নদী তীরবর্তী ফসলি জমিগুলো ইতোমধ্যেই আংশিকভাবে প্লাবিত হতে শুরু করেছে।

রোববার (২০ জুলাই) সকাল ৬টার পর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশঙ্কা করা হচ্ছে, যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তবে যে কোনো সময় তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, "উজানের ঢলে পানি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সব কপাট খুলে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে।"

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এমন দুর্ভোগের মুখোমুখি হন তারা। তিস্তা পাড়ের কুদ্দুস মিয়া বলেন, "আমরা বন্যা, খরা আর নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছি। ভারতের গজলডোবা ব্যারেজ থেকে যখন-তখন পানি ছেড়ে দিলে আমাদের এলাকা ভেসে যায়। বৃষ্টির পানি যতটা না, ভারতের ছেড়ে দেওয়া পানিই আমাদের জন্য বেশি বিপজ্জনক।"

তিস্তা ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, "পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে যেহেতু উজানে ঢল নেমেছে, তাই আমরা সতর্ক অবস্থানে আছি।"

উল্লেখ্য, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। প্রতিবছর বর্ষা মৌসুমে উজান থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধানে তিস্তা চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস