ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

সংসার ভাঙল পপতারকা কেটি পেরির!

শোবিজ অঙ্গনে তারকাদের বিচ্ছেদ যেন অহরহ ঘটতে দেখা যায়। হলিউডের জনপ্রিয় পপতারকা কেটি পেরি ও তার স্বামী অরল্যান্ডো
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৫৮ সময়
সংসার ভাঙল পপতারকা কেটি পেরির! ছবি : সংগৃহীত
শোবিজ অঙ্গনে তারকাদের বিচ্ছেদ যেন অহরহ ঘটতে দেখা যায়। হলিউডের জনপ্রিয় পপতারকা কেটি পেরি ও তার স্বামী অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন।

তারকাজুটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সম্পর্কের ইতি টানলেও বিচ্ছেদটি ছিল বন্ধুত্বপূর্ণ, তিক্ততা ছাড়াই আলাদা হয়েছেন এই তারকা জুটি। আলাদা থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তারা।

এই দম্পতির ৪ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ডেইজি ডোভ। সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। কেটি পেরি বর্তমানে তার ‘লাইফটাইমস’ ট্যুরে ব্যস্ত। ধারণা করা হচ্ছে, এই সময়টিতেই তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।

২০১৯ সালের ভালোবাসা দিবসে বাগদান সারেন কেটি ও অরল্যান্ডো।

সূত্র মতে, কেটির ট্যুরে যাওয়ার আগেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। পরে ট্যুর শুরুর পর সেই দূরত্ব আরও প্রকট হয়। ২০২৩ সালে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে পেরি জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে তারা দুজনেই যথাসাধ্য চেষ্টা করছেন।

এমনকি ২০২৪ সালের এপ্রিলে ট্রেভর নোহর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লুম তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

ওই সাক্ষাৎকারে ব্লুম বলেন, ‘আমাদের দুজনেরই সমৃদ্ধ ক্যারিয়ার ও জীবন রয়েছে। জীবন অনেকটা মহাবিশ্বের মতো জটিল। মাঝেমধ্যে মনে হয়, আমরা যেন একটি বালির দুর্গ তৈরি করছি। আমি শুধু চাই, তার হাত ধরে আবার নতুন করে শুরু করতে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে ডেটিং শুরু করেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ২০১৭ সালের মার্চে তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে গেলেও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফের একত্রিত হন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?