ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জনরোষকে আপনি মব বলবেন কীভাবে : হাসনাত

‘সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই জনরোষ তৈরি হয়েছে। সরকার যদি আগেই তাদের গ্রেফতার করত তাহলে এ ধরনের পরিস্থিতি
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৪২ সময়
জনরোষকে আপনি মব বলবেন কীভাবে : হাসনাত ছবি : সংগৃহীত
‘সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই জনরোষ তৈরি হয়েছে। সরকার যদি আগেই তাদের গ্রেফতার করত তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। সম্প্রতি এক টকশোতে সাবেক সিইসি নূরুল হুদাকে গ্রেফতারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, সিইসি যারা আন্তর্জাতিকভাবে নির্বাচনকে নষ্ট করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত।

 হাসনাত আব্দুল্লাহ বলেন, মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে। কোনো অন্যায়ের জন্য কোন ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে একসঙ্গে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে সেটা হচ্ছে মব। যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে, কেউ অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ কলম দিয়ে, কেউ মগজ দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকশোতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিচার কীভাবে করবেন? তাদের বিচারটা যেহেতু সরকার করতে পারে নাই সেই জনরোষের ফলাফল এটা। আমি এটাকে মব মানতে রাজি না, বলেন হাসনাত।

তিনি বলেন, যারা এখন হঠাৎ বিএনপিপন্থি হয়েছে তারাই একে মব বলছে। হাসিনা যদি থাকত কিংবা হাসিনা যদি ফিরেও আসে, তাতে তাদের কিছুই হবে না। তারা এখন আওয়ামী লীগের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?